২৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পত্নীতলায় করোনায় এক মহিলার মৃত্যু

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ৫:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পত্নীতলায় করোনায় এক মহিলার মৃত্যু
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় করোনা আক্রান্ত হয়ে সেলী বেগম (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন টেস্টে তার রিপোর্ট পজেটিভ আসে। সেলী বেগম উপজেলার মাটিন্দর ইউনিয়নের বামইল গ্রামের জাহাঙ্গীর এর স্ত্রী।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ বলেন, সেলী বেগম দীর্ঘদিন যাবত ডায়াবেটিক এবং কিডনীজনিত রোগে ভুগছিলেন। তার স্বামী স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ছিলেন। কিছুদিন যাবত সেলী বেগমের অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় ও করোনা ভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ওইদিন অ্যান্টিজেন টেস্টে তার রিপোর্ট পজেটিভ আসে।

অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। সেখানে বৃহস্পতিবার রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন সরকার বলেন, ধর্মীয় রীতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে তার স্বজনরা জানাজা শেষে লাশ দাফনের কাজ সম্পন্ন করেন। যারা আক্রান্ত মহিলার সংস্পর্শে এসেছেন স্বাস্থ্য বিভাগ থেকে তাদের নমুনা সংগ্রহ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন