সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় অবৈধ দীঘি খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

Paris
Update : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কৃষি জমিতে আব্দুল জব্বারের দীঘি খনন প্রশাসনের অভিযান। আব্দুল জব্বারের বাড়ি বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামে। সে উপজেলার গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ি এলাকার দুবিলার বিলে প্রায় ৫০ বিঘা জমি জুড়ে সরকারী নিয়ম নীতির কোন তুয়াক্কা না করে অবাধে দীঘি খনন করে আসছিলেন। এদিকে আবাদী জমিতে দীঘি খনন বন্ধে সরকারী নিষেধাজ্ঞা থাকলেও সেটা না মেনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে দীঘির খনন কাজ করে আসছিলেন আব্দুল জব্বার।

অবৈধ দীঘি খনন বন্ধে একাধিক ব্যক্তি অভিযোগ করেন স্থানীয় প্রশাসনের কাছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে আব্দুল জব্বারের খননকৃত দীঘিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর হাসান। অভিযানে প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় দুইটি ভেকুর চালক। এ সময় দীঘির মালিককেও পাওয়া যায়নি। অভিযানে দীঘির মালিক সহ চালক পালিয়ে থাকায় কোন জরিমানা করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে দুইটি ভেকুর কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

উল্লেখ্য আব্দুল জব্বার উপজেলার সর্বোচ্চ সংখ্যক দীঘির মালিক। বর্তমানে ছোট-বড় মিলে শতাধিক দীঘি আছে তার দখলে। প্রশাসনকে তোয়াক্কা না করে জোর পূর্বক দীঘিগুলো খনন করেন তিনি। অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে দীঘি খনন করার অভিযোগে খনন কাজ বন্ধ করা হয়েছে। দীঘির মালিক সহ চালকরা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কোন প্রকার আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি। সরকারী নিষেধ অমান্য করে কোন ব্যক্তি যদি আবাদী জমিতে দীঘি খনন করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris