২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ৪:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মদপানে রমেন শিল (৩৫) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। রমেন শিল উপজেলার ধরমপুর গ্রামের মৃত গুপেন শিলের ছেলে।

রমেনের পরিবারের বরাত দিয়ে উপজেলা মেডিকেল কর্মকর্তা রাহাত জানান, রমেন গত বুধবার রাতে মদপান করে বাড়িতে ফিলে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন