২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ৬:২২ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বিজ্ঞাপন

শাহ আলম সেলিম, লালপুর : নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। নাটোর জেলা প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই অভিযোগ দায়ের করেন তাঁরা। জানা যায়, জমি সংক্রান্ত কাজে ভুক্তভোগীরা ইউনিয়ন ভূমি অফিসে গেলে তাদের নিকট নানা অজুহাতে ওই ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবু সাঈদ উৎকোচের দাবী করেন।

এতে করে ওই ভূমি কর্মকর্তার নশানলে পড়ে অতিষ্ঠ হয়ে উঠেছে ভুক্তভোগীরা। ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। মতামত মোহরকয়া গ্রামের আশরাফ আলী বলেন, বিগত বছরের খাজনা আমি পরিশোধ করে দিয়েছি, রশিদ রয়েছে। ভূ্মি অফিসে গেলে ওই অফিসের উপ- সহকারী ভূমি কর্মকর্তা আবু সাঈদ উৎকোচের দাবী করেন।

এবিষয়ে বিলমাড়ীয়া ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তার আবু সাঈদ বলেন, বিষয়টি মিথ্যা ও বানোয়াট। এইটি ষড়যন্র। এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার বলেন, জেলা প্রশাসক স্যার এর বরাবর অভিযোগ টি গেছে। তিনি আরো বলেন, উভয় পক্ষকে ডেকে শুনানি করবো । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন