২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় নিশাত ক্লিনিকের উদ্বোধন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ৬:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় নিশাত ক্লিনিকের উদ্বোধন
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় নিশাত ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ডের অদুরে ফাইভ স্টার সিনেমা হল সংলগ্ন এলাকায় এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি সামসুল আলম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মান্দা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নিলয় কুমার প্রামানিক, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজল দেওয়ান, নিশাত ক্লিনিকের পরিচালক মাসুম রানা, পল্লি চিকিৎসক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন