২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় পুলিশ-বিএনপি সংঘর্ষর মামলায় আরো ৩ জন আটক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২১, ৩:২০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় পুলিশ-বিএনপি সংঘর্ষর মামলায় আরো ৩ জন আটক
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় নওগাঁয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলার আরো তিন আসামী গ্রফতার হয়েছে। গত শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন- নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ আফজাল হোসেন সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাথী, রানীনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৩০ মার্চ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের হওয়ার চেষ্টা করলে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে।

এতে উল্টো তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়। ঘটনায় পরদিন ৩১ মার্চ নওগাঁ সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এ ঘটনায় ১৪ জন সহ ১৭জনকে আটক করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন