২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে করোনার ২য় ডোজ টিকা নিলেন আ’লীগ নেতারা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ২:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে করোনার ২য় ডোজ টিকা নিলেন আ’লীগ নেতারা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : করোনা ভাইরাস প্রতিরোধে ২য় ধাপে টিকা নিলেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ। গতকাল শনিবার দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি এই টিকা গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে এম সাহাবুউদ্দিন প্রমুখ।

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে ২য় ধাপে টিকা নিলেন নাটোরের লালপুরের আওয়ামীলীগের নেতারা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা উপাধ্যক্ষ বাবুল আকতার এই টিকা গ্রহণ করে। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একে,এম সাহাবুউদ্দিন সহ আওয়ামীলীগের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন