২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে মোবাইল ফোনের দোকানে চুরি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ২:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে মোবাইল ফোনের দোকানে চুরি
বিজ্ঞাপন

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক মোবাইল ফোন দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা সাঁটার ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ প্রায় ২ লক্ষ টাকা এবং বেশ কয়েকটি মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। ওই এলাকায় দোকান পাহারায় জন্য নৈশ্য প্রহরী থাকা সত্বেও এ চুরির ঘটনার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে থানা ভবন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ধামইরহাট-জয়পুরহাট সড়কের চকময়রাম বটতলী মোড়ের মানিক টেলিকম দোকানের সাটার ভেঙ্গে দোকানে প্রবেশ করে চোরেরা।

দোকানের সিসি ক্যামেরায় দেখা যায় একজন হালকা পাতলা পাঞ্জাবী এবং মুখে মাস্ক পরিহিত চোর দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স্রের ডয়ার ভেঙ্গে নগদ টাকা ও মূল্যবান মোবাইল সেট চুরি করে। মানিক টেলিকমের স্বত্বাধিকারী মো. রহমত আলী মানিক বলেন,তার ক্যাশ বাক্স্রের তালা ভেঙ্গে দোকানে রক্ষিত নগদ দুই লক্ষ টাকা এবং দুটি ট্যাব,একটি স্মার্ট ফোন এবং বেশ কয়েকটি বাটন মোবাইল ফোন চোরেরা চুরি করে। ট্যাব ও স্মার্টফোনে বিকাল,নগদ ও রকেট সীম ছিল।

তিনটি সীমে প্রায় ৪৫ হাজার টাকা রয়েছে। এতে তার মোট ক্ষতি হয় প্রায় আড়াই লক্ষ টাকা। রাতে ওই এলাকায় শৈন্য প্রহরী হিসেবে চকময়রাম গ্রামের গোলাম রব্বানী পাহারায় দায়িত্বে ছিল। দায়িত্ব পালনকালে সে অসুস্থ্য হয়ে পড়ায় রাত ৩টার দিকে বাড়ীতে চলে যায়। এই সুযোগে চোরেরা এ ঘটনা ঘটায়। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, মোবাইল ফোন দোকান চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ওই রাতের দোকানঘরের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে সেটি নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুত দুর্বৃত্তদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে। জিজ্ঞাসাবাদের জন্য নৈশ্য প্রহরী গোলাম রব্বানীকে থানার নেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন