২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বগুড়ায় অগ্নীকান্ডে পুড়লো ৩ হাজার মুরগি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ২:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
বগুড়ায় অগ্নীকান্ডে পুড়লো ৩ হাজার মুরগি
বিজ্ঞাপন

এফএনএস : বগুড়ার শিবগঞ্জের পৌর এলাকার একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার রাতে পৌর এলাকার দহিলা গ্রামের মুনছুর রহমানের মুরগির খামারে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুনছুর রহমান বলেন, আগুনে মুরগির খামারের চারটি শেড ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই চারটি শেডে তিন হাজার মুরগি ছিল। শিবগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স কর্মকর্তা আবদুল হামিদ বলেন, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন