ধামইরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস.এম ফজলুল হক এর নেতৃত্বে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে (মধ্য হিন্দুপাড়া) অভিযান চালায়।
অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী বিথু কুমার মালীকে এক কেজি ছয়শত পঁচাশি গ্রাম গাঁজা,একটি মোবাইল সেট, দুটি সীমকার্ড ও একটি মেমোরী কার্ডসহ হাতেনাতে আটক করা হয়। এব্যাপারে র্যাব বাদী হয়ে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
