২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে হাসুয়ার কোপে যুবক নিহত

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ২:২৫ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে হাসুয়ার কোপে যুবক নিহত
বিজ্ঞাপন

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে গাঁজা খাওয়ার কথা বলে দেয়ার জেরে এক যুবককে খুন করা হয়েছে। উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ওই গ্রামের মো. আব্দুস সামাদ এর ছেলে মোস্তফা কামাল (৩১)। ঘাতককে আটক করা হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল গাঁজা সেবন করতো। এ বিষয়টি নিয়ে তার প্রতিবেশি রাজু হোসেন মোস্তফার অভিভাবককে বলে দিয়েছিল।

এতে মোস্তফা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রাজু হোসেনের বাড়ীতে যায়। গাঁজা খাওয়ার কথা অভিভাবককে বলার দুজনে মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রাজু হোসেন হাসুয়া দ্বারা মোস্তফা কামালকে আঘাত করে। পরবর্তীতে গ্রামবাসী মোস্তফাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গ্রামবাসী রাজু হোসেন কে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

রাজু হোসেন ওই গ্রামের মো.এনামুল হকের ছেলে। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, গ্রামবাসী ও পুলিশের সহায়তায় ঘাতক রাজু হোসেনকে আটক করা হয়েছে। জয়পুরহাট সদর হাসপাতালে নিহতের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের ভাই মো.মাহমুদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন