২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে একজন আটক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ২:১৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে একজন আটক
বিজ্ঞাপন

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নিয়ামতপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘর থেকে ডেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চার সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় ধর্ষককে হাতে নাতে আটক করেন স্থানীয় জনতা। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ধর্ষিতা ওই গৃহবধু ধর্ষক শ্রী গোবিন্দকে (৪০) আসামী করে গতকাল শুক্রবার নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

ধর্ষক গোবিন্দ উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের কানইল গ্রামের মৃত মনার ছেলে। ধর্ষনের এ ঘটনাটি ঘটে বুধবার রাতে বাইশল্লা গ্রামে। এজাহার সুত্রে জানা যায়, ধর্ষক ওই গৃহ বধুকে মাঝে মধ্যেই কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এরি মধ্যে তাদের মাঝে ভাবের আদান প্রদান হলে সর্বশেষ বুধবার তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তাকে ডেকে নিয়ে যায় বাইশল্লা গ্রামের জয়রামের বাড়ীতে। সেখানে বিয়ে না করে জোর করে গৃহবধুকে ধর্ষন করা হয়।

এসময় গৃহবধূর চিৎকারে ছুটে আসে পাড়া-পর্শীরা। হাতেনাতে ধর্ষককে আটক করে প্রথমে ইউনিয়ন পরিষদে নিয়ে যায় প্রতিবেশীরা। পরে ইউপি চেয়ারম্যানের পরামর্শে ধর্ষক গোবিন্দকে পুলিশে সোপর্দ করেন তারা। ওসি হুমায়ন কবির জানান, এ ঘটনায় ধর্ষনের শিকার ওই গৃহবধু নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত গোবিন্দকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন