২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোরে তরমুজ নিয়ে বিতণ্ডায় জেরে ব্যবসায়ীকে হত্যা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ২:০১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাটোরে তরমুজ নিয়ে বিতণ্ডায় জেরে ব্যবসায়ীকে হত্যা
বিজ্ঞাপন

এফএনএস : নাটোরের সিংড়ায় তরমুজের দাম নিয়ে বাগবিতণ্ডার জেরে মারফত আলী (৪৬) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপরে উপজেলার ইটালি ইউনিয়নের সাতপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত মারফত আলী পাশের ইন্দ্রাসন গ্রামের খরু মোল্লার ছেলে। অন্যদিকে ঘাতক বাচ্চু ঘটক একই গ্রামের নসু মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সাতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিলেন মারফত আলী। এ সময় একই গ্রামের বাচ্চু ঘটক তরমুজ কিনতে যান। দামাদামির সময় আগে কেনা একটি তরমুজ ভালো ছিল না বলে অভিযোগ করেন বাচ্চু। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তরমুজ কাটার ছুরি মারফত আলীর পেটে ঢুকিয়ে দেন বাচ্চু।

পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আর এম ও) ডা. আমিনুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে মারফত আলীর মৃত্যু হয়েছে। সিংড়া থানার ওসি নূরে আলম বলেন, ঘটনার পর বাচ্চু ঘটক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন