২৭ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় নদীতে গোসল করতে নেমে মৃত্যু

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১:৪১ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় নদীতে গোসল করতে নেমে মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : মহাদেবপুরের আত্রাই নদীতে বাবার সঙ্গে গোসল করতে নেমে ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বাঁধন কুমার (১০) উপজেলার সফাপুর ইউনিয়নের সফাপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমারের ছেলে। মহাদেবপুর থানার ডিউটি কর্মকর্তা এএসআই আবদুর জব্বার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এএসআই আবদুর জব্বার জানান, দুপুরে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত আত্রাই নদীতে বাবার সঙ্গে গোসল করতে এসে নিখোঁজ হন বাঁধন কুমার। সে সময় থেকে এক ঘণ্টা খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে গ্রামবাসী। খবর পেয়ে পুলিশের এক টিম ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন