নাচোলে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলোহলের জের ধরে শিউলী বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে কসবা ইউনিয়নের উজিরপুর এলাকার আঃ রহমানের স্ত্রী। গত ৭ এপ্রিল সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, বেশ কয়েক বছর থেকে পারিবারিক কোলাহলের জের ধরে তাদের পরিবারে অশান্তি বিরাজ করছিলো।
৭ এপ্রিল সকালে সকলর অজান্তে কিটনাশক (বিষ) পান করে। তাৎক্ষণিক পরিবারের লেকজন রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোগীর শারীরিক অবস্থা অবনতি হলে; চিকিৎসক সে দিন রাত ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হস্তান্তর করে। রাজশাহী যাওয়ার পথে কালহর এলাকায় রাত সাড়ে ৯টায় মৃত্যু বরণ করেন।
পরিবারের লোকজন ঐ গৃহীনির মরদেহ লাশ বাড়িতে নিয়ে যায়। নাচোল থানার ওসি সেলিম রেজা জানান; গতকাল বৃহস্পতিবার ভোরে লাশ থানায় আনা হয়েছিলো ময়নাতদন্তের জন্য। এ মর্মে ইউডিডি মামলা করা হয়েছে।
