২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাটোরে ঘরে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাটোরে ঘরে আগুনে পুড়ে শিক্ষার্থীর মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের বিক্রমপুর গ্রামে আগুনে পুড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সাগর (১৮) ঐ গ্রামের আবুবক্কর সিদ্দিকী বাবুর ছেলে। গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করে নাটোর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে সিংড়া থানা পুলিশ। সিংড়া থানার ওসি নূর এ আলম সিদ্দিক ও ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাগর গত বছর উপজেলার জামতলী আমজাদ হোসেন মেমোরিয়াল বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ আরিফুল ইসলাম জানান, প্রতিবেশী আবুল কালামের বাড়ি দেখাশোনা করার জন্য সাগর প্রতিদিনের মতো গত রাতেও ওই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ওই বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের চিৎকারে গ্রামবাসী জেগে উঠে।

তবে ঘরের ভেতর থেকে সাগর বের হতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের ভেতরে পুড়ে গিয়ে সাগরের মৃত্যু হয়। ঘরের বাকি আসবাবপত্রও পুড়ে যায়। গতকাল বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত এমন ধারণা করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন