লালপুরে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে বিলমাড়ীয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭১) গত মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী…রাজিউন)। তিনি মহোরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত করিম দফাদেরর ছেলে। মৃত্যুকালে স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন তিনি।
মঙ্গলবার মাগরিবের নামাজ এর পরে বিলমাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মোহরকয়া কবর স্থানে তারঁ মরাদেহ দাফন সর্ম্পূণ করা হয়েছে। তাঁর মৃত্যুতে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,
সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ গভীন শোক প্রকাশ করেছেন। এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।
