ধামইরহাটে বিজিবির অভিযানে ২২৭ বোতল ফেনসিডিল উদ্ধার
ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে চালিয়ে ২২৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি,জি বলেন,গত বুধবার রাত ১টার দিকে উপজেলার চকচন্ডি বিওপির নায়েক মো.মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা উপজেলার হটাৎপাড়া গ্রামের মাঠে অভিযান চালায়।
সীমান্ত পিলার ২৬৩ এর সাব পিলার ৭ এর নিকট থেকে মালিকবিহীন অবস্থায় ২২৭ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলগুরোর আনুমানিক মূল্য একানব্বই হাজার টাকা। এব্যাপারে লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন বলেন,সীমান্তে নিয়মিত মাদক বিরোধী অভিয়ানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তে যাতে কেউ ফেনসিডিল পাচার করতে না পারে সে ব্যাপারে বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
