২৬ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালমনিরহাটে গোপন বৈঠক থেকে জামায়াতের আমিরসহ ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালমনিরহাটে গোপন বৈঠক থেকে জামায়াতের আমিরসহ ৯ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

এফএনএস : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গোপন বৈঠকের সময় জামায়াতের আমিরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক (৫৩), একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শাহীন মিয়া (৩৫),

মৃত উসমান আলীর ছেলে আবু বক্কর (৭০), মৃত নজমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫৭), মৃত ফয়জার উদ্দিনের ছেলে ফুয়াদ হোসেন (৪০), মৃত নজরুল হকের ছেলে সাবু মিয়া (৫০), বৈরাতি গ্রামের ফজলে রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ইমান আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩০) ও জামির বাড়ি গ্রামের বেলাল মোস্তফার ছেলে আবু সাঈদ (২৬)। পুলিশ জানান, উপজেলার কাশিরাম মুন্সির বাজার এলাকার আবু বক্কর নামে এক জামায়াত কর্মীর বাড়িতে গোপন বৈঠক করছেন জামায়াতের বেশ কিছু নেতাকর্মী।

মন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত মঙ্গলবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হকসহ ৯ জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন