ধামইরহাটে অবৈধ ট্যাক্টর নষ্ট করছে গ্রামীণ সড়ক
ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে রুট পারমিট বিহীন অবৈধ ট্যাক্টর (মেসি) দিয়ে গ্রামীণ রাস্তা ক্ষতি করছে। উপজেলার আঙ্গরত দেওয়ানপাড়া এলাকায় ২৫-৩০টি এসব ট্যাক্টর দিয়ে পুকুর খননের মাটি বহন করা হচ্ছে। এতে ওই গ্রামের পকেট রাস্তার মারাত্মক ক্ষতি হচ্ছে। এব্যাপারে ভুক্তভোগি গ্রামবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরবারব অভিযোগ দায়ের করেছে। উপজেলা নির্বাহী অফিসার বরবার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আঙ্গরত দেওয়ানপাড়া গ্রামের দক্ষিণ দিকে মাঠ সংলগ্ন একটি পুকুর খনন করছে ওই গ্রামের মামুন দেওয়ান।
পুকুরের মাটি সরানোর জন্য প্রতিদিন প্রায় ২৫-৩০টি অবৈধ ট্যাক্টর (মেসি) ব্যবহার করা হচ্ছে। এতে মেসিগুলোর আসা যাওয়ার পথে গ্রামের পকেট রাস্তার মারাত্মক ক্ষতি করছে। বিষয়টি পুকুর মালিককে বলতেও কোন ব্যবস্থা গ্রহণ না করে লকডাউনের মধ্যে দেদারছে এ কাজ চালিয়ে যাচ্ছে। পরবর্তীতে গত ১ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন দেওয়ানপাড়া গ্রামের দেওয়ান আব্দুল হান্নান বাবুল।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন বলেন, এসব অবৈধ ট্যাক্টর অতিরিক্ত মাল বহন করার ফলে গ্রামীণ সড়কগুলোর ক্ষতি করছে। সাধারণত এসব রাস্তা হালকা যান চলাচল ও গ্রামীণ মানুষের যাতায়াতের জন্য তৈরি করা হয়। কিন্ত এসব রাস্তায় অতিরিক্ত মাল বহন করায় রাস্তা টেকসহ হচ্ছে না। এক্ষুনি এসব ট্যাক্টর বন্ধ করা না গেলে রাস্তা যত ভালোই করা হোক না কেন তা টেকসহ হবে না। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষনিকভাবে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
