২৪ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনার টিকা নিয়েছে ৫৫ লাখের বেশি মানুষ

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: সমসাময়িক খবর
দেশে করোনার টিকা নিয়েছে ৫৫ লাখের বেশি মানুষ
বিজ্ঞাপন

এফএনএস : দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে গতকাল সোমবার পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ জন ও নারী ২১ লাখ তিন হাজার ৭৯৩ জন।টিকা গ্রহীতাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯৩৯ জনের।

গতকাল সোমবার টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। এ পর্যন্ত টিকা গ্রহণকারী মোট ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৭ লাখ ১১ হাজার ৩২৩ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৭৫ হাজার ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন, রাজশাহী বিভাগে ছয় লাখ ৩৫ হাজার ৯৭৩ জন,

রংপুর বিভাগে পাঁচ লাখ ৬৮ হাজার ৮২১ জন, খুলনা বিভাগে সাত লাখ চার হাজার ২৭০ জন, বরিশাল বিভাগে দুই লাখ ৪০ হজার ৩৭২ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ৮৮ হাজার ২১০ জন টিকা নিয়েছেন। গতকাল সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৪৫ হাজার ৬৭৮ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন