সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

মোহনপুরে সরকারী কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময়

Paris
Update : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

রুবেল সরকার : রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুত্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজ, গন্যমান্যব্যক্তিবর্গ শিক্ষক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আব্দুল জলিল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহনপুর সরকারী কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, থানার ওসি তৌহিদুল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার ভূমি জাহিদ বিন কাশেম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরিফুল কবির, কৃষি কর্মকর্তা রহিমা খাতুন, সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, নির্বাহী প্রকৌশলী ইন্জিনিয়ার বেলাল হোসেন, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুন নবী প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় সমস্যাগুলি সমাধানে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে সমাধানের জন্য অনুরোধ জানানো হয়েছে। মোহনপুরে পান চাষীদের অন্যতম প্রধাণ সমস্যা পানের গোড়া পঁচা রোগে স্থানীয়ভাবে গবেষনাগার নির্মাণের দাবি জানানো হয়েছে।

মুগরইল বৌদ্ধ ভূমিতে নির্মাণাধীন স্থাপনা সম্পূর্ণ করতে আগামী ১ মাসের মধ্য এলজিইডি কর্মকর্তাকে নির্দেশনা প্রদান ও সাকোয়া বৌদ্ধভূমিতে মুরাল নিমার্ণের দাবি, উপজেলার বিভিন্ন ফার্মেসীতে বিক্রয় নিষিদ্ধ “খ”শ্রেণীর মাদক ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রয় বন্ধে ও মাদক বিক্রয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা বৃদ্ধি করা ও করোনার দ্বিতীয় পরিস্থিতি নিয়ন্ত্রনে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কাজ করার জন্য আহবান জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris