২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ৮:২০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (০৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাগচর সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উমর ফারুক (২২) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের হৈমন্তনগর এলাকার মাহবুবুর রহমানের ছেলে। নিহত ফারুকের চাচা জানান, গত ৪ বছর আগে রাগ করে বাসা থেকে ভারত চলে যায় ফারুক।

দীর্ঘদিন পর বাসায় ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র সদস্যরা পিটিয়ে হত্যা করে। এরপর মরদেহটি নদীতে ফেলে দিলে ভেসে আসলে লাশ পাওয়া যায় এবং পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, বাগচর সীমান্তের শূন্যরেখা থেকে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে ফারুকের মরদেহ পড়ে ছিলো।

সকালে টহলরত বিজিবি সদস্যদের নজরে আসলে তারা কাছে গিয়ে মরদেহটি দেখেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, মরদেহের শরীরে গুলির কোনো চিহ্ন ছিলো না। এরপরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফকে মরদেহ উদ্ধারের ব্যাপারে জানানো হয়েছে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে কোনো গুলি বা অনুপ্রবেশের ঘটনা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনেই হত্যার প্রকৃত কারন জানা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন