মান্দায় মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড
মান্দা প্রতিনিধি : মান্দায় মাদকসেবীর ৬ মাসের কারাদন্ডনওগাঁর মান্দায় মাদক সেবনের দায়ে রাজু আহমেদ (২০) নামে এক যুবককে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত রাজু আহমেদ উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের আয়নল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক এ রায় প্রদান করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক জানান, সোমবার সকালে উপজেলার ছোট বেলালদহ এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে রাজু আহমেদকে আটক করে মান্দা থানা পুলিশ। জিজ্ঞাসাবাদে রাজু মাদক সেবনের কথা স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
