২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ৭:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : নিখোঁজ হওয়ার চার দিন পর পাবনার আটঘরিয়া উপজেলা থেকে শাজাহান আলী (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। শাজাহান পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে এবং হাসপাতাল সড়কের শাপলা প্লাস্টিক চত্বরে নয়ন ফটোস্ট্যাটের মালিক।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী এর উৎস খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনে সেপটিক ট্যাংকে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পাবনা সদর থানায় এক ব্যবসায়ীর নিখোঁজ হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ ছিলো।

গতকাল সোমবার বিকেলে গঙ্গারামপুর এলাকায় একটি সেপটিক ট্যাংক থেকে ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা লাশ শাজাহান আলীর বলে শনাক্ত করেছে। তবে কে বা কারা তাকে হত্যার পর লাশ এখানে ফেলে রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারলে হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন