২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় কর্মসংস্থান কাজের উদ্বোধন

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১, ৮:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় কর্মসংস্থান কাজের উদ্বোধন
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি পর্যায়-২) কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা। এ উপলক্ষে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম,

উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইউপি সদস্য শাহিনুর রহমান প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, ইজিপিপি পর্যায়-২ এর কাজের জন্য ২ হাজার ১০৬ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ১৪ ইউনিয়নের ৬০টি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। এতে প্রতিদিন কাজের বিনিময়ে একজন শ্রমিক ২০০ টাকা করে পারিশ্রমিক পাবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন