লালপুরে আগুনে লাখ টাকার গরুসহ কৃষকের বসত বাড়ি পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে আগুনে দগ্ধ হয়ে ১ লাখ টাকা মূল্যের গরু সহ এক কৃষকের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামে রেন্টু পাঠানের বাড়ীতে এই ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ইউনুস আলী পাঠানের ছেলে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে জানা যায়, বৈদ্যুতিক শর্টসারকিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।
পরে মুহূর্তের মধ্যে আগুন চারেদিকে ছড়িয়ে পড়ে। এসময় গোয়াল ঘরে থাকা প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি এড়ো গরু আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া বসত ঘরে থাকা টেলেভিশন, ফ্রিজ ও নগদ ৩০ হাজার টাকা সহ প্রায় ৮ লাখ টাকার আসবাবপত্র আগুনে পুড়ে গেছে বলে জানা যায়। এবিষয়ে রেন্টু পাঠান বলেন, শরীরের পোশাক ছাড়া ঘরে থাকা সমস্ত কিছু পুড়ে গেছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
