৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে শাহিন শাহ হত্যা মামলার রায় পিছিয়েছে

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ৫:১২ পূর্বাহ্ণ | বিভাগ: lead, আইন-আদালত, রাজশাহী
রাজশাহীতে শাহিন শাহ হত্যা মামলার রায় পিছিয়েছে
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা শাহিন আলম ওরফে শাহিন শাহ হত্যা মামলার রায় পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য্য থাকলেও আগামী ১৪ জানুয়ারি পুনরায় দিন ধার্য্য করেছেন আদালত। দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এইচএম ইলিয়াস হোসাইন এই ঘোষণা দেন।

এর আগে গত ১১ নভেম্বর যুক্তিতর্ক শেষে ১০ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য্য করেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ আগস্ট দুপুরে প্রতিপক্ষের হামলায় খুন হন রাজশাহী কোর্ট কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন শাহ। এ ঘটনায় শাহিন শাহর ছোট ভাই যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বাদী হয়ে পরের দিন রাজপাড়া থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার এসআই মনিরুজ্জামান সিটি করপোরেশনের তৎকালীন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুনসুর রহমানসহ ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২০১৭ সালের ডিসেম্বরে মামলাটি বিচারের জন্য রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন