২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে করোনার ২য় ঢেউয়ে ৩ জন আক্রান্ত

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ৩:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে করোনার ২য় ঢেউয়ে ৩ জন আক্রান্ত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে করোনার ২য় ঢেউয়ে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল বিষয়টি জানা গেছে। ৩১ মার্চ বুধবার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ১৮ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। নমুনা পরীক্ষা নিরীক্ষা করে ৩ জনের পজেটিভ এসেছে। এরা হলেন, ১জন স্বাস্থ্য কমিউনিটি উপ-সহকারী মেডিকেল অফিসার,

১জন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার ও ১ জন গোপালপুর পৌরসভা বাজারের ব্যাবসায়ী এই ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম সাহাবুউদ্দিন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও সতর্কতার সাথে চলাফেরা করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন