২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ২:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেফতার
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মামলার এজাহারভূক্ত আসামি ২ জন ও ওয়ারেন্টভূক্ত ৩ জন। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহমেদ (৩৫), হোসেনপুর গ্রামের

আব্দুল ওয়াহেদের ছেলে শফিকুল ইসলাম (৩৩), হাটোর নিচপাড়া (চককেশব) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে সিদ্দিক হোসেন (২৮), নবগ্রাম গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মজিদুল ইসলাম (৩৮), ও গোবিন্দপুর গ্রামের মৃত আজিম মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৩৮)। মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন