২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১, ২:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় মেজবাউর রহমান সোহাগ (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নিজ বাড়ির বারান্দার থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহাগ উপজেলার পরানপুর উত্তরপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, সোহাগের মা মাহফুজা বেগম প্রায় দুই বছর আগে গৃহকর্মির কাজ নিয়ে সৌদি আরব যান। এনিয়ে আশপাশের লোকজন বিভিন্ন সময় বাজে মন্তব্য করে আসছিলেন। লোকজনের অশালীন কথায় সোহাগ অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়েন। নিহতের স্ত্রী সুমাইয়া আক্তার জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে তারা এক সঙ্গে ঘুমিয়ে পড়েন।

গভীর রাতে ঘুম ভাঙার পর স্বামী সোহাগকে বিছানায় না পেয়ে দরজা খুলে বাইরে যান। দেখেন বারান্দার পাড়ের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে সোহাগ। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন