ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের বেলারুশ নাগরিকের মৃত্যু
ঈশ্বরদী সংবাদদাতা : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত হানচারাও আলিয়াক্সন্ড (৫৮) নামের এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১২ টায় প্রকল্পে কর্মরত রাশিয়ানদের বসবাসকৃত ঈশ্বরদীর দিয়াড় সাহাপুর গ্রিনসিটির ৭ নং ভবণের ৫৪ ফ্লাট থেকে পুলিশ তাঁর মহদেহটি উদ্ধার করে থানা আনে। হানরাচাও নির্মাণাধীন আরএনপিপি প্রকল্পে রাশিয়ানদের মালিকানাধীন নিকিমথ এটমোস্ত কোম্পানিতে কর্মরত ছিলেন।
গ্রিনসিটির চিকিৎসক ও নিকিমথ এটমোস্ত কোম্পানির দো-ভাষীদের সুত্রে জানা যায়, হানাচারাও বুধবার দুপুরে খাওয়ার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ৮ টার দিকে তার রুমমেট এসে তাকে ডাকাডাকি করে। কিন্তু কোনরুপ সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ঘাটের উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন গ্রিনসিটিতে দায়িত্বরত চিকিৎসক গিয়ে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে হানচারাও ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, বুধবার রাত আনুমানিক ১২ টার দিকে নিহত হানচারাও আলিয়াক্সন্ডের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পর রাষ্ট্রীয় বিধিমোতাবেক হানচারাও লাশ রাশিয়ায় পাঠানোর জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
