২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ঈশ্বরদীতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৯:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ঈশ্বরদীতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা
বিজ্ঞাপন

ঈশ্বরদী সংবাদদাতা : ঈশ্বরদী শহরের স্কুল পাড়ায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত বুধবার রাতে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে থানা আনা হয়। গতকাল (বৃহস্পতিবার) ময়নাতদন্ত শেষে লাশ নিহরে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিহত বৃদ্ধা শহরের স্কুলপাড়ার হাবিবুর রহমানের স্ত্রী ও আনিসের মা। তবে পুলিশ এই হত্যাকান্ডের রহুস্য উৎঘাটন বা জড়িত কাউকে আটক করতে পারেনি। নিহতের ছেলে আনিস জানান, চাকরীর ও ব্যবসার সুবাদে তারা তিন ভাই ও দুইবোন ঢাকাতে থাকেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। বিকেল পর্যন্ত ফোনে চেষ্টা করা হয়।

কিন্তু ফোনে মাকে না পেয়ে তার এক বন্ধুকে বাড়িতে খোঁজ নিতে বলেন। সেই বন্ধু বাড়িতে গিয়ে দেখেন রান্নাঘরে তার মায়ের গলাকাটা রক্তাত্ব লাশ পড়ে আছে। তখন তার চিৎকারে আশেপাশের লোকজন এসে বাড়িতে জমা হয়। তবে কে বা কারা কেনো তার মাকে হত্যা করেছে তা তিনি সঠিকভাবে বলতে পারছেন না। আনিস জানান, তার বাবা হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে প্যারালাইসড হয়ে বিছানাগত রয়েছেন। একা নড়াচড়া করার ক্ষমতা তার নেই। প্রতিবেশি ও পুলিশের প্রাথমিক ধারণা এর আগে নিহত বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটে।

ওই চোরেরায় জানতো এই বাড়িতে বিছানাগত বৃদ্ধ ও বৃদ্ধা মহিলার থাকার কথা। তারাই হয়তো বা ঘটনার দিন সকালে ওই বাড়িতে প্রবেশ করে রান্না ঘরে ওই বৃদ্ধা মহিলাকে গলাকেটে হত্যা করেছে। কারণ ঘটনাস্থলে সিদ্ধ ডিমের খোঁসা পড়ে ছিলো। রুটি বানানো হয়েছে। আলামতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালেই হত্যার এই ঘটনা ঘটে থাকতে পারে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, হত্যার রহুস্য উৎঘাটনের চেষ্টা চলছে।

লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়। ওসি আরো জানান, থানা পুলিশের সঙ্গে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। এই বিষয়ে থানায় আপাদত অজ্ঞাতানামা আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে হত্যার রহুস্য উৎঘাটন কিংবা সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন