২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরে উপসর্গ ছাড়াই করোনা সনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক!

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরে উপসর্গ ছাড়াই করোনা সনাক্ত হওয়ায় জনমনে আতঙ্ক!
বিজ্ঞাপন

নিয়ামতপুর প্রতিনিধি : নিয়ামতপুরে কোন রকম লক্ষন ছাড়াই ২জনের শরীরে করোনা সনাক্তে জনমনে আতঙ্ক। আক্রান্তদের দেহে এখন পর্যন্ত কোন রকম লক্ষন দৃশ্যমান না হওয়ায় এ নিয়ে আতঙ্ক বাড়ছে জনমনে। উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলায় বুধবার তৃতীয় ডেউয়ের প্রথমবারের মত একদিনেই দুই জনের দেহে করোনার অস্তিত্ব মিললো।

এদের কারো দেহেই করোনার কোন লক্ষন ছিলনা, বর্তমানেও নেই। এ নিয়ে বর্তমানে নিয়ামতপুরে মোট সনাক্তের সংখ্যা দুইজনে দাঁড়ালো। এ তথ্যটি নিশ্চিত করেছেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন। গত বুধবার সন্ধ্যার পূর্বে তিনি এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন সনাক্তের দু’জন পুরুষই বিদেশ যাবেন বলে করোনা পরীক্ষা করেন। একজনের বয়স (৩১) গ্রাম লক্ষিপুর এবং অপরজনের বয়স (২৮) গ্রাম ভাদরন্ড।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন বলেন, গত ২৮মার্চ ৫জনের স্যামপুল পাঠানো হয়েছিলো এর মধ্যে এ দুজনের শরীরে করোনার অস্তিত পাওয়া গেছে । আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা গিয়েছিলেন তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের পরিবারের লোকজনদের হোম কোয়ারিন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে এবং আক্রান্তরা সবাই সুস্থ্য রয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন