লালপুরে আত্মপ্রকাশ হলো মডেল প্রেসক্লাব
স্টাফ রিপোর্টার, লালপুর : সত্যের সাথে ঐক্যমোরা এই স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লি: এর ক্যান্টিনে স্থানীয় সাংবাদিকদের এক আলোচনা সভায় সর্ব সমতিক্রমে ক্লাবের এই নামকরণ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এসময় দৈনিক জনকন্ঠ’র লালপুর উপজেলা সংবাদদাতা শাহ্ আলম সেলিমকে আহ্বায়ক ও যায়যায়দিন পত্রিকার লালপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম লিটনকে ১ নম্বার ও সাপ্তাহিক শহীদ সাগার পত্রিকার সহ সম্পাদক আব্দুল আলিমকে ২ নম্বার যুগ্ন আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনির সভাপতিত্বে এসময় উপস্থিত
ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার লালপুর প্রতিনিধি সাহীন ইসলাম, সাপ্তাহিক বিজয়-দিপ্ত পত্রিকার লালপুর সংবাদদাতা ফরাদুজ্জামান রুবেল, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার ফটোগ্রাফার সাইফুল ইসলামসহ সাংবাদিক ফিরোজ হোসেন, মোস্তাফিজুর রহমান রতন, নিয়ামুল সরকার, মুঞ্জুরুল ইসলাম, আমজাদ হোসেন , আতিকুর রহমান আতিক প্রমুখ।
