২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রানীনগরে পুকুর থেকে বিষ্ণমূর্তি উদ্ধার

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১, ৯:০০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
রানীনগরে পুকুর থেকে বিষ্ণমূর্তি উদ্ধার
বিজ্ঞাপন

এফএনএস : নওগাঁর রানীনগরে আবারও একই পুকুর থেকে প্রায় ১৪ কেজি ওজনের একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রানীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গত কয়েকদিন থেকে পুকুরটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সংস্কারের কাজ চলছে।

গতকাল বৃহস্পতিবার সকালে কাজ চলাকালীন সময় স্কেভেটরচালক মূর্তিটি দেখতে পায়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে ঘটনাস্থল থেকে মূল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। তিনি বলেন, মূর্তিটির ওজন প্রায় ১৪ কেজি। মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, গত ১৬ মার্চ ওই পুকুর থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন