২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ৯:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ ব্যক্তি নিহত
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তোবজুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার মনাকষা সাহাপাড় সড়কের গোপালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোবজুল উপজেলার ভবানিপুর কামতপাড়া গ্রামের কশিমুদ্দিনের ছেলে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

শিবগঞ্জ থানা পুলিশের এসআই আরিফ বলেন, ‘ব্যাটারি চালিত অটোরিকশা যোগে তোবজুল ডাক্তার দেখানোর জন্য মনাকষা যাচ্ছিলেন। তিনি স্থানীয় যোপলপুর নামক স্থানে ট্রলি ও অটোরিকশার সংর্ঘষ হয় এতে ঘটনা স্থলেই মারা যান তোবাজুল। তিনি আরও জানান, অটোরিকশার চালকসহ তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন