২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জনসেবার নিয়োজিত মান্দা থানা পুলিশ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ৮:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
জনসেবার নিয়োজিত মান্দা থানা পুলিশ
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : ‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ এই শ্লোগানে দীক্ষিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নওগাঁর মান্দা থানা পুলিশ। জনগনের সহায়তায় মাসব্যাপি অভিযান চালিয়ে মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও চোরাই গরু উদ্ধারসহ বেশকিছু অভিযান সফলও হয়েছে। গতকাল বুধবার দুপুরে একান্ত সাক্ষাতকারে এসব তথ্য তুলে ধরেন মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান।

ওসি শাহিনুর রহমান জানান, ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩০ জন, নিয়মিত মামলায় ৩৪ জনসহ ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চোলাইমদ, ফেনসিডিল ও হেরোইন উদ্ধারের ঘটনায় একাধিক মামলা হয়েছে জড়িতদের বিরুদ্ধে। তিনি বলেন, উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করে থানা পুলিশের একটি টহল টিম।

এছাড়া চোরাই ১টি ছাগল, ২টি চুরি যাওয়া চার্জারভ্যান, ১টি চোরাই শ্যালোমেশিন, ছিনতাই হওয়া ৩ হাজার টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, চুরির কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জনগনের তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয়েছে ২ ডাকাত সদস্যকে। ওসি শাহিনুর রহমান বলেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জনগনের সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশী কাজে জনগনের সর্বাত্মক সহযোগিতা পেলে সমাজ থেকে মাদক নির্মূল করাও সময়ের ব্যাপার মাত্র।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন