লালপুরে রাস্তা পাঁকাকরণ কাজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার, লালপুর : পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি টাকা ব্যয়ে নাটোরের লালপুরে বিভিন্ন ইউনিয়নের ৪ কিঃ:মিঃ কাঁচা রাস্তা পাঁকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৪ টার দিকে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামে ১ কিঃমিঃ কাজের উদ্বোধন করা হয়। নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সড়কের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা এল,জি,ই,ডি এর প্রকৌশলী শহিদুল ইসলাম. লালপুর উপজেলা এল,ই,জি,ডি এর প্রকৌশলী জুলফিকার আলী, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন. লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ন সম্পাদক গোলাম কাওছার, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,
এবি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আসলাম. গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান,সাধারণ সম্পাদক রোকোনজ্জামান লুলু প্রমুখ। এর আগে ওয়ালিয়া ও কদিমচিলান সহ দুয়ারিয়া ইউনিয়নের ৩ কিঃমিঃ কাজের উদ্বোধন করা হয়েছে।
