২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে ট্রাকের চাপায় গৃহবধুর মৃত্যু

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ৭:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে ট্রাকের চাপায় গৃহবধুর মৃত্যু
বিজ্ঞাপন

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদেের টিএন্ডটি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে সারজিনা খাতুন (৩৬) নামে ওই গৃহবধু মারা যায়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মহিদুল ইসলাম (৪৬) ও তার স্ত্রী সারজিনা কে নিয়ে মোটর সাইকেল যোগে ধামইরহাটের মঙ্গলবাড়ীতে আত্মীয় বাড়ী বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেয়।

পথে ধামইরহাট-নওগাঁ সড়কের উপজেলা সদরের টিএন্ডটি মোড় নামক স্থানে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৯৬) এর সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ সারজিনা খাতুনের কোমর থেকে পা পর্যন্ত ট্রাকের পিছনে চাকায় পৃষ্ট হয়। এলাকাবাসী সারজিনা ও তার স্বামী মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহিদুল ইসলাম গুরুত্বর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে। ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার রুবেল হোসেন (৩৩) এবং চালকের সহকারী একই এলাকার মোরাবার হোসেন (১৮) কে আটক করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন