২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে ঐতিহাসিক ময়না দিবস পালন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ৮:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে ঐতিহাসিক ময়না দিবস পালন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : আজ ৩০ মার্চ নাটোরের লালপুরের ঐতিহাসিক ময়নার জনযুদ্ধ দিবস। জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে ও শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন সহ বিশেষ দোয়া মহাফিলের মধ্য দিয়ে নাটোরে লালপুর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে যথাযোগ্য মর্যদায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলার ময়না শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন এর মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। পরে সেখানে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামীলীগের নেতা বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম. ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ। উল্লেখ্য ১৯৭১ সালের এই দিনে উপজেলার ময়না গ্রামে পাক হানাদার বাহিনীর সাথে লালপুর মুক্তিকামী জনতা ইপিআর ও আনসার বাহিনীর সুম্মুখ যুদ্ধ হয়।

এ যুদ্ধে হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্ট ধবংস হয় এবং পাকবাহিনীর প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান অরফে রাজা খান জনতার হাতে আটকে পড়েন। পরের দিন ৩১ মার্চ তাকে গুলে করে হত্যা করা হয়। ময়না যুদ্ধে প্রায় অর্ধশাতাধিক বাঙ্গালী শহীদ হন এবং ৩০ জন হন আহত হয় । সেই থেকে ঐদিনটিতে লালপুরে বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মাধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন