৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় নারী উন্নয়ন ফারামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ৩:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় নারী উন্নয়ন ফারামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে কার্যকর জবাবদিহি মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

সভা শেষে  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীর নিজ অর্থায়নে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মধ্যে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন