১৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২১, ৮:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে নবাবগঞ্জ ক্লাবে বিট পুলিশিং সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় এ সমাবেশ হয়। পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দসহ অন্যরা।

উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বিশ্বাস বাবু, সাবেক যুবলীগ নেতা সাংবাদিক শহীদুল হুদা অলকসহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, পৌরসভার চেয়ারম্যানগণ, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ও বিট পুলিশিং এর জেলা সমন্বয়ক মোহম্মদ মাহবুব আলম খান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন