২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বাঘায় প্রবাসির স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে শ্রী-ঘরে

প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ৭:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত, রাজশাহী
বাঘায় প্রবাসির স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে শ্রী-ঘরে
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত কাটানোর সময় মিজানুর রহমান (২৫) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী ধরে পুলিশে সোর্পদ করেছে। সে বাঘার পার্শ্ববর্তী চারঘাট থানার কাঁকড়ামারি চাঁদপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে গত সোমবার ভোর চারটায় বাঘা উপজেলার হেলালপুর এলাকায় গৃহবধুর স্বামির বাড়ি থেকে গৃহবধুসহ তাকে আটক করে বাঘা থানা পুলিশ।

স্থানীয় সুত্রে জানা যায়, ওই গৃহবধুর স্বামী চার বছর যাবৎ সৌদি আরবে থাকেন। এ সুযোগে আটককৃত মিজানুর গৃহবধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ দিন গৃহবধুর স্বামীর বাড়ি হেলালপুরে একটি জালসা দেখতে এসে মিজানুর গৃহবধুর ঘরে প্রবেশ করেন। বিষয়টি প্রতিবেশীরা লক্ষ্য করেন। পরে গ্রামবাসি ঐক্যবদ্ধ হয়ে রাত্রী দুইটার দিকে গৃহবধুর বাড়ি ঘিরে রেখে বাঘা থানায় খবর দেয়।

খবর পেয়ে ভোর চারটায় পুলিশ গৃহবধুর বাড়ি থেকে তাদের কে আটক করেন। এ বিষয়ে বাঘা থানার উপ পরিদর্শক তৈয়ব বলেন, অনৈতিক সম্পর্কের সংবাদ পেয়ে গৃহবধুরর স্বামীর বাড়ি থেকে দুজনকেই আটক করা হয়েছে। এ বিষয়ে গৃহবধুর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রকৃয়া চলমান রয়েছে। মামলা পেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেবেন যথাযথ কর্তপক্ষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন