মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে র্যালী ও পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে থানা পুলিশের সচেতনতামূলক র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মহাদেবপুর থানা পুলিশের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে থানা চত্ত্বর থেকে একটি সচেতনতামূলক মটর সাইকেল র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসষ্ট্যান্ডে এক পথ সভা করে।
এস আই আবু রায়হান সঞ্চালণে পথ সভায় মহাদেবপুর থানার ওসি আজম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, এসআই আব্দুল খালেক, এমদাদুল হক, এস আই শাহাজাহান আলী, এস আই ছাইফুল ইসলামসহ থানা পুলিশের সকল সদস্যগণ ও মহাদেবপুরে কর্মরত সাংবাদিকগণ এতে অংশগ্রহণ করেন।
পথসভা শেষে অফিসার ইনচার্জ আজম উদ্দিন সহ পুলিশ সদস্যগণ স্থানীয় বাসষ্ট্যান্ডে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান।
