শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

কাফ মাসেলের ইনজুরি সত্বেও ৩য় ওয়ানডেতে খেলবেন মুস্তাফিজ

Paris
Update : বুধবার, ২৪ মার্চ, ২০২১

এফএনএস : দ্বিতীয় ওয়ানডেতে কাফ ইনজুরি সত্বেও নিউজিল্যন্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন বাংলাদেশ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আগামী শুক্রবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। নিজের করা নবম ওভারের তৃতীয় ডেলিভারিটির সময় কাফ মাসলে টান লাগলে মুস্তাফিজের। এরপরই মাঠ ছাড়েন তিনি।

ঐ ওভারের বাকী ৩ বল করেন মিডিয়াম পেসার সৌম্য সরকার। এ ম্যাচে ৬২ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। পাঁচ উইকেটে দ্বিতীয় ওয়ানডে হেরে সিরিজও হাতছাড়া করে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘ইনজুরি খুব বেশি গুরুতর নয়। কাফ মাসলে টান লেগেছিলো, তাই তাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিলো। আমি তার সাথে কথা বলেছি, সে ভালো অবস্থায় আছে এবং আমি মনে করি সে তৃতীয় ওয়ানডে খেলবে।’


আরোও অন্যান্য খবর
Paris