২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

নগরীতে ১০০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ৮:১২ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত, রাজশাহী
নগরীতে ১০০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীতে ১০০ টাকা দেয়ার লোভ দেখিয়ে আট বছরের শিশুকে ধর্ষণ ও এর ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকেই হাতেনাতে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গত রোববার রাত সাড়ে ৮টায় নগরীর হড়গ্রাম এলাকার চারখুঠার মোড়ে ঘটনাটি ঘটে। এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে থানায় নিয়ে আসলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়াডাঙ্গা থানার ওসি এম বি এম মাসুদ পারভেজ। তিনি বলেন, গত রোববার রাত সাড়ে ৮টায় হড়গ্রাম চারখুঠার মোড়ে একটি দোকানে পণ্য কিনতে যায় শিশুটি। ফেরার পথে শিশুটিকে ১০০ টাকা দেয়ার লোভ দেখিয়ে অভিযুক্ত কিশোর পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। পরে থানায় গিয়ে শিশুটি জবানবন্দি দেয়।

তিনি আরও বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন মামলা ছাড়াও পর্ণোগ্রাফি মামলাও করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করে আইটি সেলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন