৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে পুলিশী অভিযানে ৩৫ জন আটক

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০, ২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে পুলিশী অভিযানে ৩৫ জন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগর পুলিশের অভিযানে মোট ৩৫ জনকে আটক করা হয়েছে। মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বোয়ালিয়া মডেল থানা ৬ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালী থানা ৪ জন, বেলপুকুর থানা ৬ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ১ জন ও কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ সাব্বির আহমেদ (২৫) কে ৫৬ গ্রাম হেরোইন, জুয়েল (৪০) কে ৫ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ চম্মা আক্তার সাথী (২৩) কে ৫০ গ্রাম গাঁজা, এয়ারপোর্ট থানা পুলিশ মিজান হোসেন (২১) কে ২৫ গ্রাম গাঁজা, পবা থানা পুলিশ আয়নাল হক (৬০) কে ২০ গ্রাম গাঁজা, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হাসান তারেক সোহাগ (৩৫) কে ১৫০ গ্রাম গাঁজা, রুবেল হোসেন (৩২) কে ২০০ গ্রাম গাঁজা, ডিবি পুলিশ মোবারক হোসেন (২৪) কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট, কোরবান আলী কচি (৩২), ইমামুল হক (৩১) কে ১৫ গ্রাম হেরোইনসহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন