১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিয়ামতপুরের প্রয়াত ইউপি চেয়ারম্যানের শোকসভায় খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ৯:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নিয়ামতপুরের প্রয়াত ইউপি চেয়ারম্যানের শোকসভায় খাদ্যমন্ত্রী
বিজ্ঞাপন

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে রসুল ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার প্রতাপ মুন্ডার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাক সাধন চন্দ্র মজুমদার এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী প্রয়াত চেয়ারম্যানের রাজনৈতিক কর্মকান্ডের স্মৃতি চারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলামের সঞ্চালনায় শোক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু ঈশ^র চন্দ্র বর্মন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহাম্মদসহ সকল ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রয়াত চেয়রম্যান আব্দুর রজ্জাকের পরিবারের সদস্যগণ। সভায় প্রয়াত এ চেয়ারম্যানের ছেলে নাঈম রেজা ও মেয়ে লীজা খাতুন বাবার হয়ে তার ভুলভøান্তির জন্য উপন্থিত সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন। সভা শেষে মরহুম আব্দুর রাজ্জাকের আত্নার শান্তি কামনা করে দোয়া করা হয়। এরপর বিকালে খাদ্যমন্ত্রী জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির ৫ লক্ষ টাকা, শিক্ষা উপকরণ ও ৫০ টি বাইসাইকেল বিতরণ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন