১৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পোরশায় অটোভ্যান চুরি করার সময় যুবক আটক

প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ৯:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পোরশায় অটোভ্যান চুরি করার সময় যুবক আটক
বিজ্ঞাপন

পোরশা থেকে প্রতিনিধি : নওগাঁর পোরশায় অটোভ্যান চুরি করে নিয়ে পালানোর সময় সেলিম (৩২) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়নের শিতলী গ্রামের সাইফ উদ্দিনের ছেলে আলমঙ্গীর তার অটোভ্যান অন্যান্য দিনের ন্যায় বাড়ির ভিতরে চার্জে দেয়।

গতকাল শনিবার ভোরে তার বাড়ির দরজা কেটে বাড়িতে প্রবেশ করে ভ্যানটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল সেলিমসহ তার সহযোগী। রাতে অটোভ্যান মালিক আলমঙ্গীর ভ্যান চুরি হওয়া টের পেয়ে তার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনকে জানালে সকলেই খুঁজতে থাকে। ভোরে অটোভ্যান নিয়ে উপজেলার বিপ্রভাগ এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তার আত্মীয়স্বজনসহ এলাকাবাসীর সহযোগীতায় সেলিমকে হাতেনাতে আটক করে।

এসময় সেলিমের এক সহযোগী পালিয়ে যায়। পরে এলাকাবাসী সেলিমকে পোরশা থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হলে সেলিমকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন